ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই-----জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না।

এসআই টিটুল,বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী \ ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন,জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। গতকাল বিকেলে পাকশীর ঐতিহাসিক রেলওয়ে ফুটবল মাঠে রেল শ্রমিক দলের সহযোগিতায় পাকশী ফুটবল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সিনিয়র ও জুনিয়র দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

পুলিশের এএসআই হাফিজ ও পাকশী রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুমন আলী। পাকশী রেলওয়ে শ্রমিকদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এসময় টিম ম্যানেজার আবির হোসেন, ট্রেনিং সেন্টারের কোচ নূর হোসেন,ট্রেনিং সেন্টারের সহসভাপতি সাইফুল ইসলাম কনক,সাধারণ সম্পাদক নূর হোসেন ভুটান, সাংবাদিক সাইদুল ইসলাম,ছাত্রদল নেতা আলমাস আলীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলার দশ মিনিটের মাথায় অতিথিদের পক্ষ থেকে জুনিয়র দলের বিজয়ীদের পুরস্কিত করা হবে ঘোষনা দেওয়ায় খেলার উত্তেজনা বৃদ্ধি পায়। প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় সিনিয়র দলের আলিম প্রথম গোল করে এবং মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ২০ মিনিটের মাথায় জুনিয়র দলের স্টাইগার রাহুল দলের পক্ষে প্রথম গোল করে খেলায় সমতা আনে। দর্শক নন্দিত এ খেলার দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় জুনিয়র দলের সিজান দ্বিতীয় গোল করে দলের বিজয় নিশ্চিত করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন।#তাং-২৯.০৪.২০২৬

No comments

Powered by Blogger.