যে ঐক্যের মাধ্যমে শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন---- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার
,বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী ।। যে ঐক্যের মধ্যদিয়ে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল সকালে ঈশ্বরদীর বাঘইলস্থ সরদার বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বিএনপির প্রবীন নেতাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
পাবনা জেলা মৎস্যজীবি দলের সাবেক সেক্রেটারী প্রবীন বিএনপিনেতা আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে বিএনপিনেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান,হগুমায়ুন কবীর দুলাল, ফজলুর রহমান মাস্টার,কবীর আহমেদ,মফিজউদ্দিন মানিক,আখতার মল্লিক,আরজ আলী, মজিবর রহমান,বাচ্চু হোসেন,রঞ্জু আলী,মাহফুজুর রহমান মঞ্জু,মুশফিকুর রহমান ও মোহাম্মদ আলী কাজলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ যুবদল,ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আগামী ২৯ মে/২৬ ইংশুক্রবার বাদ জুমআ ঈশ্বরদী -আটঘরিয়ার সকল মসজিদে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষ থেকে বিএনপিসহ সকল অঙ্গসহযোগি সংগঠণ এবং বিভিন্ন শ্রেণীপেশার মুসল্লীদের অংশ গ্রহণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ক্রীড়া ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকোসহ দেশবাসীদের জন্য বিশেষ দোয়া ও সিরনী বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়।#তাং-২৭.০৫.২০২৬
No comments