মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার
মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার
স্টাফ রিপোর্টার ।। গত ১০-০৬-২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাজশাহী হতে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে পাকশী রেলওয়ে জেলা ডিবি টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আব্দুলপুর রেলওয়ে স্টেশন আউটার এলাকায় চলন্ত অবস্থায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে আনুমানিক ০৭:১৫ ঘটিকায় (ক) বগির ১ নং সিটে অবস্থানরত আসামি রতন লাল বিশ্বাস (৪৩) এর হেফাজত হতে ৫০ বোতল Codeine যুক্ত Eskuf syrup উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই আসামিকে গ্রেফতার করা হয় এবং জব্দ তালিকা মূলে উক্ত মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মাদক মামলার রুজু করা হয় এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

No comments