ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি।। বিগত ১৭ বছর শেখ হাসিনা হটাও আন্দোলনে নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে খুনি ব্যাংক লুটেরা আওয়ামী লীগের সহযোগীদের দিয়ে ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি ঘোষণার প্রতিবাদে এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস
টার্মিনালে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল। এ সময় বিএনপি নেতা আমিনুর রহমান স্বপন, আনোয়ার হোসেন জনি,শাহাবুদ্দিন সেনটু,আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আক্কাস আলী, আমিনুর রহমান, ঠাকুর জাহাঙ্গীর, আশিকুর রহমান, টুটুল সরদার, হীরক সরদার যুবদল নেতা জাকির হোসেন জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব কর্তৃক ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবী জানিয়ে বক্তারা বলেন, আমরা আল্টিমেটাম দিয়েছি আগামি ৪৮ ঘণ্টার মধ্যে এই নীশি রাতের কমিটি বাতিল করা না হলে ঈশ্বরদীতে সৃষ্ট যেকোনো উদ্ভট পরিস্থিতির জন্য হাবিবুর রহমান হাবিব দায়ী থাকবেন।
সংবাদ সম্মেলন শেষে ঝাড়ু সমেত একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বাজার রোড প্রদক্ষিণ শেষে টেম্পু স্ট্যান্ডে এক পথ সবায় মিলিত হয়ে সাহাবউদ্দিন সেন্টুর সভাপতিত্বে বিএনপি নেতৃবৃন্দ বক্তব্যে হাবিব ও তার অনুসারীদের বিভিন্ন অপকৃর্তি উল্লেখ পূর্বক বক্তব্য দেন। পরে হাবিবুর রহমান হাবিবের কুষপুত্তলিকা দাহ করা হয়। 25.08.2026 #
No comments