ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না

এডভোকেট আব্দুল্লাহ আল শোভন   আরামবাড়িয়ার আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সালমান লাইব্রেরীর পক্ষ থেকে গতবুধবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট পুরস্কার তুলে দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সোসাইাটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকল শিক্ষার্থীকে ভাল মানুষ হতে হবে  

একই সাথে রেজাল্ট ভাল করার পাশাপাশি শিক্ষক পিতামাতার আদর্শ মেনে চলতে হবে। তিনি বলেন,ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব। যোগ্য নাগরিকক হয়ে দেশ জাতীর       জন্য নিজেদের আত্ন নিয়োগ করতে পারলেই পিতামাতার সাথে শিক্ষক এলাকাবাসী গর্বিত হবে। প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুনের সভাপতিত্বে শিক্ষিকা লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সাঁড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। Avয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক জিএম দোলন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরাও স্মৃতি চারণ করে তাদের অনুভতি ব্যক্ত করে। আরামবাড়িয়ায় এধরনের ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করায় সালমান লাইব্রেরী কর্তৃপক্ষকে অভিভাবক শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠান শেষে  শিক্ষকরা পানিভর্তি স্কুল মাঠের বাস্তব চিত্র ঘুরে দেখান এবং স্কুল মাঠ সংস্কার পানির  লের সমস্যা সমাধানের সহযোগিতা প্রত্যাশা করেন।#০৩.০৯.২০২৬

 

 

 

No comments

Powered by Blogger.