ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

   

ঈশ্বর



দী থেকে,বিশেষ প্রতিনিধি,।। ঈশ্বরদীতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে এবং ধর্ষকের  সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে ঈশ্বদীর মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাকাল ব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধর্ষন চেষ্টাকারী মোবারক হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তব্য দেন, শিশুটির পিতা আমিরুল ইসলাম, মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান,প্রভাষক নজরুল ইসলাম মুকুল,কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আশিক মন্ডল,প্রধান শিক্ষক সুমনা আকন্দ,বিএনপি নেতা শফি মন্ডল,শরিফুল ইসলাম,রুহুল আমিন বাবলু,  শাহনাজ পারভীন মাহফুজা, মাফরুহা পারভীন চামেলী, যুবদল নেতা হেদায়াতুল ইসলাম অনিক কৃষক দলনেতা  আবু তালেব জোয়ার্দ্দার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।



রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে যেন কোনোভাবেই অপরাধের দায় এড়াতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মোবারককে গ্রেপ্তারের আল্টিমেটাম ঘোষনা করেন। একই সাথে তারা ঘোষিত সময়ের মধ্যে  দোষী ব্যক্তিকে  গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন-কর্মসূচি গড়ে তোলারও হুঁশিয়ারি দেন ।

,মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও সাধারণ মানুষ্ কর্মসূচিতে অংশ নেন।


উল্লেখ্য,গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যায় মোবারক হোসেন। সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকার ও কান্নাকাটিতে তিনি মেয়েটিকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। পরে শিশুটির বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।


এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান সাংবাদিকদের জানান,, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।## তাং-০১-১১-২

No comments

Powered by Blogger.