শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন-- --সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার


শোভন ,ঈশ্বরদী \ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়ন হবে যা মদিনা সনদে উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। 

গতকাল রাতে বাঘইলের সরদার বাড়িতে আটঘরিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশ গ্রহণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা হান্নান আলী মেম্বরের সভাপতিত্বে আলহাজ্ব আবুল কালাম আজাদ, আলহাজ্ব আব্দুর রশিদ,বিএনপির প্রবীন নেতা এসকেন্দার আলী, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, সগির উদ্দিন প্রামাণিক,সাত্তার প্রামাণিক, খবির উদ্দিন প্রামাণিক,যুবদলনেতা রায়হান আলী ও নুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

দীর্ঘ আলোচনা অনুষ্ঠানে আটঘরিয়ার বিএনপি নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে পাবনা জেলা বিএনপিকে সঠিকস্থানে ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির রাজনীতির বরপুরুষ ও সাবেক সফল সভাপতি সিরাজুল ইসলাম সরদারকে পাবনা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়।# তাং-১০.০৫.২০২৬

No comments

Powered by Blogger.