বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই—---বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার
ঈশ্বরদী প্রতিনিধি, ।। বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে হাসেম আলী মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকিরুল ইসলাম তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় এডিশনাল জীপী এড শামসজ্জোহা জামি, বিএনপিনেতা আব্দুস সোবহান,মোহাম্মদ আলী কাজল, কবীর আহমেদ,আক্তার মল্লিক,সুমন হোসেন,খন্দকার সোহেল রানা,জামাল মেম্বর,রন্জু মেম্বর,হিরক সরদার,মাহফুজুর রহমান মন্জু,মুস্তাফিজুর রহমান মহরম,আবিদুর রহমান আবির,মাসুদ রানা ইমরান,সাহাবুল আলম,শফিকুল ইসলাম ,সাইদুল ইসলামসহ অন্যান্য বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
No comments