জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
টিএ পান্না ।। রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এসব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল এমপি। ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. আসাদুর সরকারের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা রাব্বি উল্লাহ মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শাম্মি, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন পাল, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, পুলিশের আইসি আফজাল হোসেন,সাংবাদিক আব্দুল মান্নান টিপু,নৌফাঁড়ির ওসি শফিকুল ইসলাম,মৎস্য চাষী আবু তালেব জোয়ার্দার,মজিবর রহমান ও মো. ওবায়দুল ইসলাম। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপিস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু তালেব মণ্ডল এমপি বলেন, "ডোবা-নালা ও জলাশয় ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করে পরিবেশ ও মৎস্য খাতের সাথে নিজেদের যে মারাত্মক ক্ষতির মুখে ফেলে দেওয়া হচ্ছে তা গভীরভাবে ভেবে দেখা জরুরি। এর আগে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।#১৬-০৮-২৬

No comments