রাজশাহীর সিসিএমকে স্বপরিবারে মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন,,বিভিন্ন মহলের তীব্র নিন্দ প্রকাশ

টিএ পান্না ।। রাজশাহী স্টেশন চত্বরে পশ্চিমাঞ্চল রেলওয়ের সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়া কে স্বপরিবারে বিনা টিকিটের যাত্রী নামধারী সন্ত্রাসীদের মারধর ও আহত করার তীব্র প্রতিবাদে  পাকশী ও রাজশাহীতে একযোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে পাকশী বিভাগীয় কার্যালয় চত্বর ও রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়। ​পাকশী বিভাগীয় কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ​পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। ​উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পাকশী বিভাগীয় প্রকৌশলী এক  আব্দুল হানিফ বক্তব্য দেন। এসময় বিভাগীয় প্রকৌশলী দুই  ​নাজিব কায়সার ,ডিএসটিই ​আহমেদ  ইশতিয়াক জহুর,ডিএমই লোকো শেখ আসিফ আহমেদ, এডিসিও  ​ফয়সাল বিন ওমর এবং কন্ট্রোল অফিসের আব্দুল হামিদসহ অন্যান্য স্টাফ এবং পাকশী বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা  দুষ্কৃতকারীদের দ্রুত আইনানুগ শাস্তি এবং নিরবচ্ছিন্ন যাত্রীসেবায় নিয়োজিত সকল রেলকর্মীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।

​বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনষ্ঠিত হয়। পাকশী শাখার সভাপতি ও কল্যাণ ট্রাস্ট নেতা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার সোহেল। বাংলাদেশ শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম  ​প্রধান অতিথি হিসেবে ও ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান হাবিব। ​প্রতিবাদ সমাবেশ শেষে পাকশী বিভাগীয় অফিস চত্বরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।  ​অনুরূপ দাবিতে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরেও রাজপথের কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলামের নেতৃত্বে শ্রমিক কর্মচারী দলের সর্বস্তরের নেতাদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । ​এসমাবেশে বক্তারা সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়ার ওপর হামলাকারীদের কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।  উল্লেখ্য, গত শুক্রবার ৭ আগস্ট  সিসিএম আহসান উল্লাহ ভূঁয়া স্বপরিবারে ঢাকা থেকে সিল্কসিটি ট্রেনে রাজশাহী  এসে নামেন। এসময় বিনা টিকিটের যাত্রীরা সংঘবদ্ধ হয়ে  তাকে স্বপরিবারে মারধর করে আহত করেন। # তাং১০-০৮-২৬

 

 

No comments

Powered by Blogger.